দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর সিং

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ৭:৩৭ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দশেরা উৎসবের আনন্দে ভক্তদের জন্য বিশেষ উপহার দিলেন বলিউড তারকা দীপিকা পাডুকোন ও রণবীর সিং। দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করার পাশাপাশি প্রথমবারের মতো চার সদস্যের পরিবারের ছবিও শেয়ার করেছেন এই তারকা দম্পতি। তাদের ছোট মেয়ের নাম রাখা হয়েছে দেবী পাড়ুকোন সিং।

মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করেন দীপিকা। ছবিতে দীপিকা, রণবীর, তাদের বড় মেয়ে দুয়া এবং ছোট্ট দেবীকে একই রঙের ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে। রণবীরের কোলে ছিল দুয়া। ছবিতে ছোট বোনকে আদর করে চুমু দিতে দেখা যায় তাকে। অন্যদিকে, দেবীকে কোলে নিয়ে হাস্যোজ্জ্বল মুহূর্তে ধরা দেন দীপিকা।

আরও পড়ুন: আন্তর্জাতিক সংগীত জোটের নির্বাহী কমিটিতে হামিন আহমেদ

ছবির ক্যাপশনে দীপিকা লেখেন, ‘ভালোবাসা ও প্রাচুর্যের... দেবী পাড়ুকোন সিং।’ পোস্টটি প্রকাশের পরপরই বলিউড তারকাদের কাছ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা পেতে শুরু করেন তারা। শারভারি, মৃণাল ঠাকুর, ভূমি পেডনেকার, প্রজ্ঞা জয়সওয়াল ও হর্ষদীপ কৌরসহ অনেকে পরিবারটিকে শুভকামনা জানিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় সন্তানকে স্বাগত জানান দীপিকা ও রণবীর। এর আগে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাঁদের প্রথম কন্যাসন্তান দুয়ার জন্ম হয়।

আরও পড়ুন: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা

২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোয় বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা ও রণবীর। তাঁদের প্রেমের শুরু ২০১৩ সালে ‘গোলিওঁ কি রাসলীলা রামলীলা’ সিনেমার শুটিংয়ে। দীর্ঘদিন প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা।