নতুন লুকে মুগ্ধতা ছড়ালেন পরীমণি
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি আবারও সামাজিক মাধ্যমে নিজের নতুন লুক দিয়ে ভক্তদের নজর কেড়েছেন। শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনটি ক্লোজ-আপ ছবি প্রকাশ করেন তিনি। ছবিগুলোর সঙ্গে ছোট্ট একটি ক্যাপশন দেন— ‘Sunshine’।
প্রকাশিত ছবিতে শান্ত ও স্বাভাবিক অভিব্যক্তিতে দেখা যায় পরীমণিকে। সকালের নরম রোদ মুখে এসে পড়েছে, আর সেই আলোয় আরও উজ্জ্বল হয়ে উঠেছে তাঁর উপস্থিতি। হাতে ছিল নান্দনিক মেহেদির নকশা, যা ছবিগুলোর অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। কমলা-খয়েরি রঙের প্রিন্টের পোশাকেও ধরা দিয়েছেন ভিন্ন এক সাজে।
আরও পড়ুন: ঢাকায় ৬ বড় কনসার্ট, ফিরছে সংগীতের উৎসব
ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অল্প সময়ের মধ্যেই ছবিগুলোতে জমা পড়ে অসংখ্য লাইক, শেয়ার ও মন্তব্য। অনেকেই অভিনেত্রীর সৌন্দর্য ও সরল উপস্থাপনার প্রশংসা করেন। আবার কেউ কেউ তাঁর হাতে আঁকা মেহেদির নকশা নিয়েও কৌতূহল প্রকাশ করে জানতে চান, ‘কে এই মেহেদি পরিয়ে দিল?’
বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের আলোচিত অভিনেত্রীদের একজন পরীমণি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন ও সামাজিক মাধ্যমের বিভিন্ন পোস্ট নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন তিনি। নতুন এই ছবিগুলোও সেই ধারাবাহিকতায় ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এসেছে।
আরও পড়ুন: ভারতে শিক্ষার্থী আন্দোলন নিয়ে মুখ খুললেন সালমান খান
বর্তমানে অভিনয়ের ব্যস্ততার তুলনায় নিজের ব্যক্তিগত জীবন ও সন্তানকে বেশি সময় দিচ্ছেন পরীমণি। তবে সামাজিক মাধ্যমে নিয়মিত উপস্থিতির মাধ্যমে ভক্তদের সঙ্গে সংযুক্ত রয়েছেন তিনি। এবার তাঁর ‘সানশাইন’ ক্যাপশনের ছবিগুলোই নেটিজেনদের আলোচনার নতুন বিষয় হয়ে উঠেছে।





