শাড়িতে মুগ্ধতা ছড়ালেন দীঘি

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:১১ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সমুদ্রের নীল জলরাশি, মেঘলা আকাশ আর সামুদ্রিক বাতাস—সব মিলিয়ে অন্যরকম এক আবহে ধরা দিলেন ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। শাড়িতে তার মায়াবী উপস্থিতি আর ভিন্নধর্মী ফটোশুট ইতোমধ্যে নজর কেড়েছে ভক্তদের।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন দীঘি। জলপাই, কালো ও হালকা নীলের সংমিশ্রণের শাড়ির সঙ্গে ফ্লোরাল প্রিন্টের ব্লাউজে দেখা যায় তাকে। খোলা চুলে সামুদ্রিক বাতাসের ছোঁয়া ছবিগুলোতে যোগ করেছে বাড়তি সৌন্দর্য।

আরও পড়ুন: মা হলেন লেডি গাগা

কখনো দুই হাত মেলে, কখনো কোমর কিংবা বুকে হাত রেখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন এই অভিনেত্রী। ছবিগুলোর ক্যাপশনে দীঘি লিখেছেন—‘ব্লেসড মেস’। ধারণা করা হচ্ছে, ছবিগুলো কক্সবাজার সমুদ্রসৈকতে তোলা। সম্প্রতি একটি প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজেও কক্সবাজারে গিয়েছিলেন তিনি।

দীঘির ছবি প্রকাশের পরপরই ভক্তদের মাঝে দেখা যায় উচ্ছ্বাস। অনেকেই তার সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘দীঘি আপু এত সুন্দরী, জানা ছিল না’, আবার কেউ প্রশ্ন রেখেছেন, ‘তুমি এত সুন্দর কেন?’ সব মিলিয়ে নতুন এই লুকে ভক্তদের নজর কেড়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন: প্রথম দিনেই হতাশ অক্ষয়-সাইফের ‘হাইওয়ান’