দুই দিনে ১০০ কোটির পথে নানির‘দ্য প্যারাডাইস’

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:০৮ পূর্বাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে দক্ষিণী তারকা নানি অভিনীত তেলুগু সিনেমা ‘দ্য প্যারাডাইস’। মুক্তির মাত্র দুই দিনেই বিশ্বব্যাপী প্রায় ৯৮ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে সিনেমাটি। ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ছবিটি দর্শকদের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে।

শ্রীকান্ত ও ডেলা পরিচালিত সিনেমাটির বক্স অফিসের প্রাথমিক হিসাব বলছে, প্রথম দুই দিনে ভারতের বাজারে এর নেট আয় দাঁড়িয়েছে প্রায় ৬১ কোটি ১৫ লাখ রুপি। করসহ দেশীয় বাজারে সিনেমাটির মোট আয় বা গ্রস সংগ্রহ প্রায় ৭২ কোটি ৫০ লাখ রুপি।

আরও পড়ুন: শিল্পের প্রেমে সুনেরাহ্

অন্যদিকে ভারতের বাইরের বাজার থেকে ‘দ্য প্যারাডাইস’ আয় করেছে আনুমানিক ২৬ কোটি রুপি। সব মিলিয়ে দুই দিনে সিনেমাটির বিশ্বব্যাপী আয় পৌঁছেছে প্রায় ৯৮ কোটি ৫০ লাখ রুপিতে।

মুক্তির প্রথম দিনেই ভালো ব্যবসা করে সিনেমাটি। তবে দ্বিতীয় দিনে ভারতের বাজারে আয় কিছুটা কমে যায়। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনের সংগ্রহ প্রায় ৫৭ শতাংশ কমেছে। এরপরও আন্তর্জাতিক বাজারের ইতিবাচক পারফরম্যান্সের কারণে দুই দিনেই ছবিটির মোট আয় ১০০ কোটি রুপির কাছাকাছি পৌঁছে গেছে।

আরও পড়ুন: মায়ের অসুস্থতায় দোয়া চাইলেন তাসনুভা তিশা

সিনেমাটিতে নানির সঙ্গে অভিনয় করেছেন কায়াডু লোহর, রাঘব জুয়াল ও মোহন বাবু। মুক্তির পর সিনেমাটির গল্প, নির্মাণশৈলী এবং অভিনয় নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

বক্স অফিসের এই সূচনা ধরে রাখতে পারলে সামনে ‘দ্য প্যারাডাইস’ আরও বড় অঙ্কের ব্যবসা করতে পারে—এখন নজর থাকবে এর পরবর্তী দিনের আয় ও দর্শক সাড়ার দিকে।