ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৯৫ জন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:৩০ পূর্বাহ্ন, ১০ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১,১৯৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৩২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৭৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২২০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৫ জন, খুলনা বিভাগে ১১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫৯ জন, রাজশাহী বিভাগে ১১৩ জন এবং রাজশাহী জেলার অন্যান্য এলাকায় ৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

গত একদিনে ১,১০৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৪,৮৯৩ জন।

২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ৭৮,৫৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩১৩ জন।

আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৩৫

তুলনামূলকভাবে, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১,০১১,২১৪ জন হাসপাতালে ভর্তি এবং ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ২০২৩ সালে একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ৩,২১,১৭৯ জন এবং ডেঙ্গুতে মারা গিয়েছিলেন ১,৭০৫ জন।