মালয়েশিয়ার সানওয়ে এবং জেজি হেলথ কেয়ারের উদ্যোগে বিশ্বমানের চিকিৎসা সেবা

Sanchoy Biswas
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ন, ১৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ৮:৩৪ অপরাহ্ন, ১৩ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হাসপাতাল সানওয়ে মেডিকেল সেন্টারের অভিজ্ঞ নিউরোসার্জন ডা. জোহান কুয়াহ বুন লিয়াং-এর উপস্থিতিতে জেজি হেলথ কেয়ারে অনুষ্ঠিত হলো একটি সৌজন্যমূলক বিশেষ ফ্রি কনসালটেশন প্রোগ্রাম। গত ১২ এপ্রিল অনুষ্ঠিত এই উদ্যোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসকের সরাসরি পরামর্শ গ্রহণের সুযোগ বিনামূল্যে পেয়ে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন। জনস্বার্থে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের পুরো আয়োজনটি মালয়েশিয়ার সানওয়ে মেডিকেল সেন্টারের সহযোগিতায় জেজি হেলথ কেয়ারের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

রোগীদের অনেকেই জানান, বিদেশে না গিয়েই এমন মানসম্পন্ন চিকিৎসা সেবা পাওয়া তাদের জন্য এক বিরল অভিজ্ঞতা। বিশেষ করে ব্রেইন টিউমার, স্পাইন সার্জারি ও জটিল নিউরোসার্জারি সংক্রান্ত সমস্যায় ভোগা রোগীরা সরাসরি বিশেষজ্ঞ মতামত পেয়ে আশাবাদী হয়ে উঠেছেন।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭২৯

অন্যদিকে ডা. জোহান কুয়াহ বুন লিয়াং জেজি হেলথ কেয়ারের আধুনিক পরিবেশ, উন্নতমানের ডায়াগনস্টিক সুবিধা এবং ল্যাবরেটরির মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “এখানকার ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সুবিধা আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”

আয়োজক প্রতিষ্ঠান জেজি হেলথ কেয়ার এবং স্টেক গ্রুপের সিইও জনাব তারেক আবদুল্লাহ বলেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে, যাতে দেশীয় রোগীরা বিনামূল্যে সহজেই বিশ্বমানের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪২৮