কুয়াশার কারণে ফ্লাইট গেল কলকাতা-হায়দ্রাবাদ

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ন, ১৭ জানুয়ারী ২০২৪ | আপডেট: ৬:১৫ পূর্বাহ্ন, ১৭ জানুয়ারী ২০২৪
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে ৪টি ফ্লাইট অবতরণ করতে না পেরে কলকাতা-হায়দ্রাবাদ বিমানবন্দরে চলে যায়।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) মধ্যরাত থেকে বুধবার (১৭ জানুয়ারি) ভোর পর্যন্ত চলে এ অবস্থা। এসময় কুয়াশার কারণে ঢাকা বিমানবন্দরের রানওয়ে দেখতে না পেরে তিনটি ফ্লাইট কলকাতা ও একটি ভারতের হায়াদ্রাবাদে যায়।

আরও পড়ুন: মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার করল যুক্তরাষ্ট্র

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানায়, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের রিয়াদ থেকে আসা ফ্লাইটটি প্রায় আধা ঘণ্টা ঢাকার আকাশে ঘুরে অবতরণে ব্যর্থ হয়ে ভারতের হায়দ্রাবাদে গিয়ে অবতরণ করে। এ ছাড়াও একই কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই, সালাম এয়ারের মাস্কাট ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর থেকে আসা তিনটি ফ্লাইট কলকাতা গিয়ে অবতরণ করেছে।

আরও জানা যায়, ঘন কুয়াশায় মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত প্রায় ১০টি ফ্লাইট সময়মতো উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

জানুয়ারির শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও শীত অনুভূত হচ্ছে। সামনে মাঝারি বৃষ্টিপাতের কারণে শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।