বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছেন একজন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ন, ১২ জুন ২০২৫ | আপডেট: ৯:১১ পূর্বাহ্ন, ১৩ জুন ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে বিধ্বস্ত হয় বিমান। দেশটির বিভিন্ন গণমাধ্যমে বলা হয় বিমানের সব আরোহী মারা গেছেন। এছাড়া আহমেদাবাদের পুলিশ কমিশনারও জানান, কারও বেঁচে থাকার সম্ভাবনা তারা দেখছেন না।

তবে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভয়াবহ এ দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে একজন বেঁচে গেছেন। এমনকি তাকে হাঁটতেও দেখা গেছে।

আরও পড়ুন: বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল

এনডিটিভি বলেছে, ওই ব্যক্তি বিমানের ১১এ আসনের যাত্রী ছিলেন। তার পরনে ছিল সাদা টি-শার্ট এবং কালো রঙের ট্রাউজার্স। তার টি-শার্টে রক্তের ছোপ দেখা যাচ্ছে।

আহমেদাবাদ পুলিশই ওই ব্যক্তির বেঁচে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন: ইসরায়েলের নির্বাচনে চূড়ান্ত ফল প্রকাশ