ইরানের যে শহরে দাফন করা হবে খামেনিকে
ছবিঃ সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দেশটির পবিত্র শহর মাশহাদে সমাহিত করা হবে।
দেশটির সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: ‘মার্কিন স্থল হামলা নিয়ে ইরানের কঠোর হুমকি’
মাশহাদ ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং খামেনির জন্মস্থান। এখানেই ইমাম রেজা মাজার কমপ্লেক্সে তার বাবার সমাধি রয়েছে।
তবে দাফনের সুনির্দিষ্ট কোনো তারিখ এখনো প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন: আল আকসায় জুমার নামাজে নিষেধাজ্ঞা ইসরায়েলের
৩৬ বছর ইরান শাসন করার পর ৮৬ বছর বয়সে নিহত হন খামেনি।
সূত্র : আল জাজিরা





