ইরানেও নতুন নেতা নির্বাচনে যুক্তরাষ্ট্র অংশ নেবে: ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান-এ নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রও অংশ নেবে। বাংলাদেশ সময় শুক্রবার (৬ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরানকে যিনি সামনে নেতৃত্ব দেবেন, ইরানের সঙ্গে আমরাও সেই ব্যক্তিকে নির্বাচন করব।”
আরও পড়ুন: ‘মার্কিন স্থল হামলা নিয়ে ইরানের কঠোর হুমকি’
তিনি আরও বলেন, “আমাদেরই নতুন নেতাকে নির্বাচন করতে হবে। অনেকটা ভেনেজুয়েলার মতো। যেখানে এখন একজন বেশ অসাধারণ নেতা দেশ চালাচ্ছেন।”
গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় অভিযান চালায় মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স। ওই সময় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয় বলে দাবি করা হয়েছে। এরপর থেকে তিনি যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন বলে জানা যায়।
আরও পড়ুন: আল আকসায় জুমার নামাজে নিষেধাজ্ঞা ইসরায়েলের
মাদুরোকে আটক করার পর দেশটির তৎকালীন ভাইস-প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।





