ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ন, ২২ মার্চ ২০২৬ | আপডেট: ৬:৪৪ অপরাহ্ন, ২৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরান দাবি করেছে, তাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমান-বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানকে ধ্বংস করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ শনিবার (২১ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে, সাম্প্রতিক এক সামরিক অভিযানে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এই আধুনিক স্টিলথ যুদ্ধবিমানের ওপর সফলভাবে আঘাত হেয়েছে। সামরিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে এ ধরনের যুদ্ধবিমানকে তাদের উন্নত সামরিক প্রযুক্তির প্রতীক হিসেবে উপস্থাপন করে আসছিল।

আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা

ইরানি সূত্র আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিশ্বাস করত যে, স্টিলথ যুদ্ধবিমানকে কোনো বিমান-বিধ্বংসী ব্যবস্থা শনাক্ত বা লক্ষ্যবস্তু করতে পারবে না। তবে ইরানের দেশীয় প্রযুক্তি সেই ধারণাকে চ্যালেঞ্জ করেছে।

এর আগে ১৯ মার্চ ইরানের রক্ষণশক্তি সংস্থা জানায়, তারা একটি মার্কিন যুদ্ধবিমানে আঘাত হেনেছে, যার ফলে বিমানটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত বিমানটি জরুরি অবতরণ করেছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ইরানের দাবি যাচাইযোগ্য স্বাধীন সূত্রে নিশ্চিত না হওয়া পর্যন্ত বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করা উচিত। কারণ আধুনিক স্টিলথ যুদ্ধবিমান শনাক্ত ও ভূপাতিত করা প্রযুক্তিগতভাবে অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া।

ইরান আরও জানিয়েছে, ভবিষ্যতে তারা তাদের প্রতিরক্ষা সক্ষমতার আরও নতুন দিক বিশ্ববাসীর সামনে তুলে ধরবে।