মার্কিন অবরোধ না উঠলে হরমুজ প্রণালি বন্ধই থাকবে: ইরানের হুঁশিয়ারি

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ন, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:৪২ পূর্বাহ্ন, ১৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। শনিবার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে তারা স্পষ্টভাবে জানায়, নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোনো জাহাজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করলে তা শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতা হিসেবে বিবেচিত হবে।

বিবৃতিতে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া হতে পারে। পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থানরত জাহাজগুলোকেও সতর্ক করে দেওয়া হয়েছে—নোঙর করা স্থান থেকে না সরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

এর আগে শুক্রবার ইরান সাময়িকভাবে হরমুজ প্রণালি খুলে দেয়। তবে যুক্তরাষ্ট্র অবরোধ বহাল রাখায় একদিনের ব্যবধানে আবারও প্রণালিটি বন্ধ করে দেয় তেহরান। ইরানের দাবি, বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করায় যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখা যাচ্ছে না।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এক বিবৃতিতে জানায়, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র এখনো ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ প্রত্যাহার করেনি। এ কারণে পাল্টা পদক্ষেপ হিসেবে প্রণালিটি পুনরায় বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা

এদিকে ইরানের প্রেসিডেন্ট বাঘের ঘালিবাফ যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘অযৌক্তিক’ ও ‘অবিবেচনাপ্রসূত’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ইরানের জাহাজ চলাচলে বাধা থাকলে অন্য কোনো দেশের জাহাজের জন্যও হরমুজ প্রণালি নিরাপদ থাকবে না।

বিশ্ব জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ এই রুটে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে উদ্বেগ বাড়ছে।