চীনের সর্বোচ্চ ভবনে ছোট বিমান বিধ্বস্ত, আতঙ্কে সরিয়ে নেওয়া হলো লোকজন

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ন, ২৬ জুন ২০২৬ | আপডেট: ৯:৪৬ অপরাহ্ন, ২৬ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চীনের রাজধানী বেইজিংয়ের সর্বোচ্চ ভবন সিটিক টাওয়ারে (চায়না জুন) একটি ছোট বিমান আঘাত হেনেছে। এ ঘটনায় ভবনটিতে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তার স্বার্থে দ্রুত ভবনটি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়।

শুক্রবার (২৬ জুন) সাউথ চায়না মর্নিং পোস্ট ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ইসরাইলকে শর্তহীনভাবে লেবানন ছাড়ার আহ্বান হিজবুল্লাহ প্রধানের

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। এছাড়া বিমানে কতজন আরোহী ছিলেন, এটি কোথা থেকে উড্ডয়ন করেছিল এবং কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে—এসব বিষয়ও এখনও নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ছোট বিমানটি ১০৮ তলা বিশিষ্ট সিটিক টাওয়ারের ওপরের অংশে আঘাত হানে। এতে ভবনের কাচের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং বিমানের ধ্বংসাবশেষ নিচের সড়ক ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও জরুরি সেবার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন।

আরও পড়ুন: ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫, নিখোঁজ ৪৬ হাজারের বেশি

চীনের কর্তৃপক্ষ এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ বা সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।