ইরান কখনো আত্মসমর্পণ করবে না: গালিবাফ

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ন, ১১ জুলাই ২০২৬ | আপডেট: ১০:২৪ পূর্বাহ্ন, ১১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরান কখনো যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না এবং ওয়াশিংটন সমঝোতা স্মারক (এমওইউ) থেকে সরে গেলে তেহরান আত্মরক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।

সাম্প্রতিক এক বক্তব্যে গালিবাফ বলেন, ‘আমরা আমাদের দেশকে রক্ষা করার প্রস্তুতি কখনো বন্ধ করিনি। যুক্তরাষ্ট্র যেকোনো মুহূর্তে এই সমঝোতা ভঙ্গ করলে আমরা পূর্ণাঙ্গ প্রতিরক্ষার জন্য প্রস্তুত আছি।’

আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা

তিনি আরও বলেন, ‘যুদ্ধের অবসান বিশ্ব সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ হলেও ইরানের আত্মসমর্পণের মাধ্যমে এই সংঘাত কখনোই শেষ হবে না।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের পরই ইরানের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া আসে। ওই পোস্টে ট্রাম্প দাবি করেন, তেহরান ও ওয়াশিংটন আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে, তবে দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে।

আরও পড়ুন: পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে। এ অবস্থায় উভয় পক্ষের বক্তব্য মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।