৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ৮:৫৪ অপরাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। সম্প্রতি প্রকাশিত ফলাফলে দেখা গেছে, মোট ৩,৬৩১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। কমিশনের অনুমোদনক্রমে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। বিস্তারিত ফলাফল পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুন: ওয়ালটনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রয়োজনে প্রকাশিত ফলাফলে সংশোধন আনার অধিকার কমিশন সংরক্ষণ করে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ হলো মৌখিক পরীক্ষা (ভাইভা), যার সময়সূচি পরে পিএসসির ওয়েবসাইট এবং সংবাদমাধ্যমে জানানো হবে।

উল্লেখ্য, প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১০,৬৪৪ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। এ বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩,৬৮৮ জনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিসিএস প্রক্রিয়া সম্পন্ন করতে পিএসসি কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ

লিখিত পরীক্ষার ফলাফল দেখতে এখানে ক্লিক করুন