নগদে চাকরির সুযোগ

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ন, ২২ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:৩৪ অপরাহ্ন, ২২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের শীর্ষ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান নগদ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স ইঞ্জিনিয়ার’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে ইতোমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ২ মে ২০২৬ পর্যন্ত।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে মোট ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা ঢাকায় অফিসে ফুলটাইম ভিত্তিতে কাজ করার সুযোগ পাবেন। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদন করতে হলে প্রার্থীদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া টেস্ট প্ল্যান তৈরি, টেস্ট কেস ডিজাইন এবং এক্সিকিউশনে দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ৬ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, তবে অভিজ্ঞতা ছাড়াও আগ্রহীরা আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সপ্তাহে দুই দিন ছুটি, পারফরম্যান্স বোনাস, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাসসহ নানা সুবিধা পাবেন।

আরও পড়ুন: ওয়ালটনে নিয়োগ: ম্যানেজার পদে আবেদন চলছে

আগ্রহী প্রার্থীরা নগদ লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট (https://nagad.com.bd) থেকে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২ মে ২০২৬