ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ২:০০ অপরাহ্ন, ২৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ৩:৫০ অপরাহ্ন, ২৬ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২৫ এপ্রিল ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং চলবে আগামী ০৮ মে ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইট (https://www.waltonhil.com) থেকে বিস্তারিত তথ্য জানা যাবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি কোম্পানির নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আরও পড়ুন: প্রাইম ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

পদের নাম: মেকানিক্যাল ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: ১টি

আরও পড়ুন: নগদে চাকরির সুযোগ

চাকরির ধরন: ফুলটাইম (বেসরকারি)

কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

অন্যান্য যোগ্যতা: স্টিল, অ্যালুমিনিয়াম ও স্টেইনলেস স্টিলসহ বিভিন্ন উপকরণ নিয়ে কাজ করার দক্ষতা থাকতে হবে।

প্রার্থীর ধরন: শুধুমাত্র পুরুষ

বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর

বেতন ও সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়াও প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, মুনাফার অংশ, দুপুরের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, চিকিৎসা সুবিধাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন লিংক অফিসিয়াল নোটিশের নিচে পাওয়া যাবে।

আবেদনের শেষ সময়: ০৮ মে ২০২৬