ওয়ালটনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ‘নিউট্রিশন অফিসার (কিউসি)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২৮ জুলাই থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি নিউট্রিশন অফিসার (কিউসি) পদে নিয়োগ দেবে। এ পদে আবেদন করতে হলে ফুড অ্যান্ড নিউট্রিশন অথবা ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে বিএসসি বা এমএসসি ডিগ্রি থাকতে হবে।
আরও পড়ুন: কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ
এ ছাড়া রিপোর্টিং, নথিপত্র ব্যবস্থাপনা ও রেকর্ড সংরক্ষণে দক্ষতা, HACCP, GMP, GHP এবং খাদ্য নিরাপত্তা-সংক্রান্ত প্রবিধান সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেলসহ অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
প্রার্থীর সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এটি পূর্ণকালীন (ফুলটাইম) অফিসভিত্তিক চাকরি। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স ২৮ থেকে ৩৪ বছরের মধ্যে হতে হবে। নির্বাচিত প্রার্থীর কর্মস্থল হবে ঢাকায়।
আরও পড়ুন: মহিলাবিষয়ক অধিদপ্তরে ৭৩১ জনের নিয়োগ, আবেদন শেষ আজ
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, মুনাফার অংশ, দুপুরের খাবার সুবিধা এবং বছরে দুটি উৎসব বোনাসসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণের শেষ সময় আগামী ৭ আগস্ট ২০২৬।





