আড়ংয়ে ৫০০ জনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
দেশের পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস অ্যাসোসিয়েট পদে ৫০০ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ২০ সেপ্টেম্বর থেকে। আবেদন করা যাবে আগামী ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সেলস অ্যাসোসিয়েট পদে আবেদনের জন্য প্রার্থীকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস হতে হবে। পাশাপাশি ইনভেন্টরি বা মজুদ পণ্য গণনা, আপ-সেল ও ক্রস-সেলে দক্ষতা থাকতে হবে। এ পদে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতাও চাওয়া হয়েছে।
আরও পড়ুন: ব্র্যাক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি
চাকরিটি চুক্তিভিত্তিক এবং কর্মক্ষেত্র হবে আড়ংয়ের বিভিন্ন আউটলেট। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আড়ংয়ের এই নিয়োগে কর্মস্থল হিসেবে রয়েছে—বরিশাল, বগুড়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ঢাকা (সাভার), দিনাজপুর, ফরিদপুর, ফেনী, যশোর (যশোর সদর), খুলনা, কুষ্টিয়া, নোয়াখালী, রাজশাহী ও রংপুর। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ১০ হাজার থেকে ১২ হাজার টাকা। এর বাইরে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আরও পড়ুন: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
প্রতিষ্ঠান: আড়ং
পদ: সেলস অ্যাসোসিয়েট
নিয়োগ: ৫০০ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: আউটলেট
প্রার্থী: নারী ও পুরুষ
বয়স: ১৮ থেকে ৩২ বছর
বেতন: ১০,০০০–১২,০০০ টাকা মাসিক
কর্মস্থল: বরিশাল, বগুড়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ঢাকা (সাভার), দিনাজপুর, ফরিদপুর, ফেনী, যশোর, খুলনা, কুষ্টিয়া, নোয়াখালী, রাজশাহী ও রংপুর
আবেদন শুরু: ২০ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইন
ওয়েবসাইট: https://www.aarong.com
আবেদন যেভাবে
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর ২০২৬।





