কুলাউড়ায় আগুনে পুড়ে মারা গেলো ৫ গরু

Shahrier Islam Pallab
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৯:৪২ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আব্দুল জলিল নামে এক ব্যক্তির পাঁচটি গরু পুড়ে মারা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের গৌড়করণ গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে। 

খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই গোয়ালঘরে থাকা পাঁচটি গরু পুড়ে মারা যায়।

আরও পড়ুন: নিজ দলের কেউ অপরাধে জড়ালেও ছাড় নয়: প্রতিমন্ত্রী

কুলাউড়া ফায়ার সার্ভিসের লিডার মো. ফেরদৌস মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে পাঁচটি গরু পুড়ে মারা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার বলেন, আগুন লাগার খবর পেয়ে জেলায় মিটিং থাকায় রাতে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে আর্থিকভাবে সহায়তা দেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

আরও পড়ুন: সাত সকালে পিকআপের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধার