রেলক্রসিংয়ে সুবর্ণ এক্সপ্রেসের ধাক্কা, দুমড়ে-মুচড়ে গেল অ্যাম্বুলেন্স

Shahrier Islam Pallab
মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ন, ০২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:৫৮ অপরাহ্ন, ০২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লায় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় একটি অ্যাম্বুলেন্স দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর কুমিল্লা নগরীর নোয়াগাঁও চৌমুহনী রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলওয়ে থানা সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি জাঙ্গালিয়া রেলস্টেশন এলাকা অতিক্রম করার সময় রেলক্রসিং পার হচ্ছিল অ্যাম্বুলেন্সটি। এ সময় দ্রুতগামী ট্রেনটি অ্যাম্বুলেন্সটিকে সরাসরি ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের ধাক্কায় অ্যাম্বুলেন্সটি ছিটকে রেললাইনের পাশে পড়ে যায় এবং দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্সে চালক ছাড়া অন্য কোনো যাত্রী বা রোগী ছিলেন না।

আরও পড়ুন: বগুড়ায় অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ-জনতা সহযোগিতার আহ্বান

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় চালককে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: সিলেট সীমান্তে ১৮ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক