এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের একটি আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) আদালত এই আদেশ দেন।
এর আগে কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) বদলি নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়। অভিযোগ রয়েছে, তিনি প্রকাশ্যে দাবি করেন—২০ থেকে ৩০ কোটি টাকার বিনিময়ে ওই বদলি হয়েছে। এই বক্তব্যের পর তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
আরও পড়ুন: হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনবেন হাইকোর্ট
আইনজীবী সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট মন্তব্যকে মানহানিকর ও বিভ্রান্তিকর দাবি করে আদালতে আবেদন করা হলে বিচারক বিষয়টি আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
ঘটনাটি ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখনো এমপি আমির হামজার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: টাকা আত্মসাতের অভিযোগে আলোচিত মাসদার হোসেনের আইনজীবী সনদ স্থগিত





