এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ নেই: শিক্ষামন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ন, ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:০৩ অপরাহ্ন, ২৬ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০২৬ সালের এসএসসি পরীক্ষার শুরুতেই কোনো ধরনের প্রশ্নফাঁস বা অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, পরীক্ষাগুলো শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং পরবর্তী পরীক্ষাগুলোতেও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: যবিপ্রবিতে ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে কাজ করছে বিজমেকার

শিক্ষামন্ত্রী জানান, এ বছরের পরীক্ষায় সার্বিক পরিস্থিতি সন্তোষজনক ছিল। কোথাও কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, পরীক্ষাকে ঘিরে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা নকল প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। “মিডিয়া সজাগ থাকলে নকল হওয়ার সুযোগ কমে যায়”—এমন মন্তব্যও করেন তিনি।

আরও পড়ুন: বার্মিজ ভাষা প্রশিক্ষণ প্রকল্পে সাফল্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় ইউনেস্কো

পরীক্ষা চলাকালে কেন্দ্রভিত্তিক নিরাপত্তা ও পর্যবেক্ষণ ব্যবস্থাকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, বাকি পরীক্ষাগুলোও একইভাবে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হবে।