রাজধানীর মোহাম্মদপুরে নতুন ই-বাইক শোরুম চালু করেছে রিভো বাংলাদেশ

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ন, ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ৬:০৪ অপরাহ্ন, ২১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের ভোগান্তির মধ্যে দেশে বৈদ্যুতিক যানবাহনের চাহিদা এখন অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। এই বাস্তবতায় সাধারণ মানুষের যাতায়াত সহজ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব করতে ঢাকার মোহাম্মদপুরে রিভো বাংলাদেশের নতুন শোরুম ‘লাবিব মোটরস’ চালু হয়েছে।

গত রবিবার (গত ১৯ এপ্রিল) বিকেল ৪টা ৩০ মিনিটে ফিতা কেটে এবং দোয়া মাহফিলের মাধ্যমে শোরুমটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ভেন নি এবং হেড অব সেলস নাজমুল আহসান সুমন।

আরও পড়ুন: রাজউকের আধুনিক কল সেন্টার চালু, নাগরিক সেবা হবে আরও সহজ ও দ্রুত

উদ্বোধনী অনুষ্ঠানে ভেন নি বলেন, “নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবার মাধ্যমে সাধারণ রাইডারদের জন্য স্মার্ট যাতায়াত ব্যবস্থা সহজ করাই রিভোর মূল লক্ষ্য। ঢাকা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা মোহাম্মদপুর। এই এলাকার বিশাল জনগোষ্ঠীর যাতায়াতকে আরও সহজ করতেই আমাদের এই নতুন শোরুম।”

রিভোর এই নতুন শোরুমে ইলেকট্রিক বাইক ক্রয় এবং সার্ভিসিং—উভয় সুবিধাই পাওয়া যাবে। গ্রাহকরা এখানে সর্বাধুনিক মডেলের ইলেকট্রিক বাইক কেনার পাশাপাশি নির্ভরযোগ্য খুচরা যন্ত্রাংশ ও সার্ভিসিং সেবা পাবেন।

আরও পড়ুন: গন্ধর্বপুর পানি শোধনাগার পরিদর্শন করলেন ঢাকা ওয়াসার এমডি

ইলেকট্রিক বাইকের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনা করে রিভো বাংলাদেশ একটি বিশেষ প্রি-বুকিং অফারও ঘোষণা করেছে। এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা জনপ্রিয় মডেলগুলোতে ৩,৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।