আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
সংসার জীবনের ব্যস্ততায় অনেক কথাই বলা হয়ে ওঠে না। প্রতিদিনের দায়িত্ব সামলাতে গিয়ে যে মানুষটি নীরবে পরিবারের পাশে থাকেন, তার অবদানও অনেক সময় থেকে যায় অগোচরে। অথচ একটু প্রশংসা, কয়েকটি ভালোবাসার কথা কিংবা সামান্য যত্নই পারে সেই মানুষটির মুখে হাসি ফোটাতে।
আজ সেই কথাগুলো বলারই দিন—‘স্ত্রীর প্রশংসা দিবস’ বা Wife Appreciation Day। সেপ্টেম্বরের তৃতীয় রোববার বিভিন্ন দেশে দিবসটি পালিত হয়। ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রে দিবসটি পালনের তথ্য পাওয়া যায়। মূলত দাম্পত্য জীবনে স্ত্রীর ভালোবাসা, যত্ন, ত্যাগ ও অবদানের প্রতি সম্মান জানাতেই দিনটির আয়োজন।
আরও পড়ুন: ওষুধ ছাড়াই ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে যে অভ্যাসগুলো জরুরি
আজকের দিনে দামি উপহারের প্রয়োজন নেই। একগুচ্ছ ফুল, ছোট্ট একটি চিঠি কিংবা ভালোবাসার কয়েকটি কথাই যথেষ্ট। তাকে বলা যায়, ‘তোমাকে পাশে পেয়ে আমি কৃতজ্ঞ।’
ভালোবাসার জন্য অবশ্য কোনো বিশেষ দিনের প্রয়োজন নেই। তবু ব্যস্ত জীবনে প্রিয় মানুষটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ হিসেবে দিনটি হতে পারে বিশেষ।
আরও পড়ুন: আজ মহান শিক্ষা দিবস





