ঢাকা জেলা সাভারে ˆপত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা
ঢাকা জেলার সাভার থানাধীন খাগন মৌজাস্থ এলাকার স্থায়ী বাসিন্দা নূরে আলমের ˆপত্রিক সম্পত্তি দখলে নেওয়ার পায়তারা করছে স্থানীয় ভূমি দসু্যুরা ভুক্তভোগী পরিবার থানায় একাধি¬ক বার অভিযোগ দেওয়ার পরও কোন আইনী সহায়তা পাচ্ছেন না|
সোমবার সকালে বাংলাদেশ ক্রামই রিপোর্টার্স এসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী নূরে আলম| লিখিত অভিযোগে তিনি জানান খাগন মৌজাস্থ এলাকায় তাদের ৯৬ শতাংশ জমি দীর্ঘ ৪৪ বছর যাবত ভোগ দখল করে আসছেন|
আরও পড়ুন: ঈদুল আজহায় সংবাদপত্রে ৫ দিনের ছুটি
এটা সম্পূর্ণ ˆপত্রিক সম্পত্তি| উক্ত সম্পত্তি থেকে ২০১৭ সালে আমিন মোহাম্মদ গ্রুপের নিকট ৬৬ শতাংশ বিক্রি করে দেওয়া হয়| বাকী ৩০ শতাংশ নিজ দখলে থাকার পরে স্থানীয় ভুমি দস্যু শফিউল্লাহ ও ইষ্টার্ণ ইউনিভার্সিটি কর্তৃৃপক্ষ রাতের আদারে বালু ভরাট করে তাদের নিজ দখলে নেওয়ার পায়তারা করছে| ভুমি দস্যুরা জোর পূর্বক একের পর এক সম্পত্তি জোর দখল করে নিচ্ছে|
এই ভুমি দস্যুদের একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে| তাদের দ্বারা সাধারণ ভুক্তভোগীরা প্রতিবাদ করলে তাদের অমানবিক নির্যাতন নেমে আসে| এমনকি মিথ্যা মামলা দিয়েও হয়রানী করে| এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে আইনী সহায়তা চান|
আরও পড়ুন: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ





