সাংবাদিক হাবিবুর রহমানের পিতা জালাল উদ্দিন আর নেই
দৈনিক জনতা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান হাবিবের পিতা মোহাম্মদ জালাল উদ্দীন (১০৫) আর নেই।
গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আরও পড়ুন: ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আত্মপ্রকাশ
তিনি বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্ট্রোক করলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাক্তা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মাজমতলীস্থ ঈলমে দ্বীন নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা মাঠে শুক্রবার জুম্মা নামাজ বাদ মরহুমের জানাযা নামাজ শেষে দাফন করা হয়। তিনি স্ত্রী, ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
আরও পড়ুন: শীর্ষ সম্পাদকদের স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্ল্যাটফর্ম গঠনের আহ্বান
দৈনিক জনতার বার্তা সম্পাদক হাবিবুর রহমান জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের স্থায়ী সদস্য। এছাড়াও তিনি মেট্রোপলিটন প্রেসক্লাব ও উত্তরা প্রেসক্লাবের সদস্য এবং উপদেষ্টা।
দৈনিক জনতা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান এর পিতার মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন,ফুলবাড়িয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ, ফুলখড়ি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম খানসহ বিভিন্ন ব্যক্তি, সামাজিক প্রতিষ্ঠান পৃথক পৃথক বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।





