‘বিএনপির সময়ে ১৮ ঘণ্টা লোডশেডিং থাকত’

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৪:২২ অপরাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবিঃ সংগৃহীত
আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবিঃ সংগৃহীত

বিএনপির সময়ে ১৮ ঘণ্টা লোডশেডিং থাকত। তারা ৫ বছরে ৯ বার বিদ্যুতের দাম বাড়িয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিদ্যুতের দাম বাড়ানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন। 

আরও পড়ুন: সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল

ওবায়দুল কাদের বলেন, বিদ্যুতে আমাদের যথেষ্ট ভর্তুকি দিতে হচ্ছে। এই ভর্তুকি আমরা সমন্বয় করতে চাই। বিদ্যুৎ সুবিধা ভোগ করতে হলে সমন্বয় করতে হবে।  

অর্থনৈতিক সঙ্কটের জন্য বিশ্ব দায়ী উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, বর্তমানে আমাদের দেশে অর্থনৈতিক সংকট রয়েছে। তার জন্য আমরা দায়ী না। বিশ্ব অর্থনীতির কারণে জিনিসপত্রের দামের ওপর একটা প্রতিক্রিয়া হচ্ছে। কিন্তু দ্রব্যমূল্য যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্য থাকে, তার জন্য সরকার কাজ করে যাচ্ছে। 

আরও পড়ুন: প্রতারণার নয়া কৌশল হানিট্রাপ, সর্বস্ব হারাচ্ছে মানুষ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বিদেশ থেকে পণ্য আমদানি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, উপদপ্তর সায়েম খান প্রমুখ।