হাসান মারুফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ন, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ৬:০৭ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হাসান মারুফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পেষণ এক  শাখার উপসচিব আবুল হায়াত মোহাম্মদ রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রোববার নিয়োগের আদেশ জারি করা হয়। 

আরও পড়ুন: সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল

প্রজ্ঞাপনে জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকরের কথা বলা হয়।


আরও পড়ুন: প্রতারণার নয়া কৌশল হানিট্রাপ, সর্বস্ব হারাচ্ছে মানুষ