বাণিজ্য মেলায় কারা প্যাভিলিয়ন প্রথম স্থান অর্জন
আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বন্দীদের উৎপাদিত পণ্য নিয়ে সাজানো সদ্য সমাপ্ত ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২০২৬ এ কারা প্যাভিলিয়নটি সাধারণ প্যাভিলিয়ন ক্যাটাগরিতে ১ম স্থান অর্জন করে।
উল্লেখ্য যে, ৩০ তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬ এ কারা প্যাভিলিয়ন টি অত্যন্ত দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় হয়। এবার ৩৮ টি কারাগারের বন্দী কর্তৃক উৎপাদিত ৪০২ প্রকার পণ্য-দ্রব্য নিয়ে বাংলাদেশ জেল প্যাভিলিয়নটি সাজানো এবং পণ্য-দ্রব্য প্রদর্শন ও বিক্রয় করা হয়। এবারের মেলায় সর্বমোট ৭০,২৮৭০৩/ টাকার পণ্য বিক্রয় করা হয়।যা অতীতের যে কোন সময়ের চেয়ে সর্বোচ্চ। মেলায় কারা বন্দিদের হাতের তৈরি দৃষ্টিনন্দন, আকর্ষণীয় হস্ত ও কারুশিল্পের প্রদর্শন এবং সুশৃঙ্খল সুবিন্যস্ত অবকাঠামো ব্যবস্থাপনার জন্য আন্তর্জাতিক বাণিজ্য মেলা কর্তৃপক্ষ কর্তৃক সাধারণ প্যাভিলিয়ন ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করেন। ৩১-০১-২০২৬ তারিখ বিকাল ৩:০০ ঘটিকার সময় বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য, বস্ত্র ও পাঠ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শেখ বশির উদ্দিন এর নিকট হতে কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো: মেছবাহুল আলম সেলিম, পি এস সি, জি বাংলাদেশ জেল প্যাভিলিয়নের পক্ষে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন। এছাড়াও উক্ত সমাপনী অনুষ্ঠানে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উৎপাদন) জনাব এ কে এ এম মাসুম, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার জনাব আল মামুন ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ফেব্রুয়ারি মাসের জন্য ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম





