জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ন, ৩১ মার্চ ২০২৫ | আপডেট: ৯:৪২ পূর্বাহ্ন, ৩১ মার্চ ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সব বাধা ও প্রতিকূলতা অতিক্রম করে এবং দূরত্ব ঘুচিয়ে ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (৩১ মার্চ) জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেওয়ার পর শুভেচ্ছা বক্তব্যে তিনি এমন বার্তা দেন।

আরও পড়ুন: ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিলে দ্রুত ব্যবস্থা: সড়ক পরিবহনমন্ত্রী

প্রতিকূলতা সত্ত্বেও ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আজকে একটি অটুট ঐক্য গড়ে তোলার দিন এবং আমরা স্থায়ীভাবে ঐক্য গড়ে তুলতে চাই। ঈদের জামাতে এটিই আমাদের কামনা।

তিনি বলেন, ঈদ দূরত্ব ঘোচানোর দিন। নৈকট্য আর ভালোবাসার দিন। আজ সেই দিনটি আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি। আমরা যেন এই বার্তা সবার কাছে পৌঁছে দিতে পারি।

আরও পড়ুন: ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি কাজ করছেন প্রধানমন্ত্রী

বক্তব্যের শুরুতে তিনি প্রবাসী বাংলাদেশিদের ঈদ শুভেচ্ছা জানান। এছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় যারা ঈদ জামাতে অংশ নিতে পারেন নাই তাদের প্রতিও ঈদের শুভেচ্ছা জানান।