আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৩৭ পূর্বাহ্ন, ১০ নভেম্বর ২০২৫ | আপডেট: ১:৫৬ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকার আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (৯ নভেম্বর) সন্ধ্যার পর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন ডিসি পাওয়া জেলাগুলো হলো: ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ এবং চাঁদপুর।

আরও পড়ুন: বহুমুখী চ্যালেঞ্জে সরকার

এর আগে শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে ১৫ জেলায় নতুন ডিসকের নিয়োগ দেওয়া হয়েছিল। সেদিন ছয়জনকে রদবদল করা হয় এবং নয়জনকে নতুনভাবে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনের মাধ্যমে কর্মকর্তাদের নিয়োগ ও রদবদলের এই ধারা অব্যাহত রয়েছে, যা জেলা প্রশাসনের কার্যক্রমে নতুন গতিশীলতা আনার পাশাপাশি প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি নিয়ে তদন্তে কমিটি