তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে যা জানালেন ইসি
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হননি। তবে আবেদন সাপেক্ষে এবং কমিশনের সিদ্ধান্ত থাকলে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন ও প্রার্থী হওয়ার সুযোগও থাকবে।
সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
আরও পড়ুন: কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের রায় আজ
সচিবকে প্রশ্ন করা হয়— তারেক রহমান কি ভোটার হয়েছেন? জবাবে তিনি বলেন, এটা আমার জানা মতে না। এরপর জানতে চাওয়া হয়, তিনি নির্বাচন করতে পারবেন কি না। উত্তরে সচিব বলেন, “পারতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়।
কমিশন কোন ভিত্তিতে সিদ্ধান্ত দেবে— এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, “আইনে আছে। কোন আইনে এ বিধান রয়েছে জানতে চাইলে তিনি বলেন, “আপনারা ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিন, আমার মুখস্থ নেই।
আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, শিশুসহ ৬ জনের মৃত্যু





