ঢাকার সাবেক ডিসি আব্দুল বারী জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫৪ পূর্বাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১০:১২ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার সাবেক ডিসি ও বিভাগীয় কমিশনার আব্দুল বারী জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিযুক্ত হয়েছেন। ওয়ান ইলেভেন আসার পরদিনই তাকে বিভাগীয় কমিশনার থেকে অপসারণ করা হয়েছিল। ৮২ বিশেষ ব্যাচের কর্মকর্তা আব্দুল বারী ২০০৬ সালে ঢাকার ডিসি থেকে সরাসরি ঢাকা বিভাগীয় কমিশনার হয়ে আলোচনা এসেছিলেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ আয়োজিত অনুষ্ঠানে বিকেল সোয়া ৪টার দিকে আব্দুল বারী আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। জনপ্রশাসনে আব্দুল বারীর এ দায়িত্বপ্রাপ্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা।

আরও পড়ুন: প্রথমবার শহীদ মিনারে যাওয়ার বিষয়ে যা বললেন জামায়াত আমির

এর আগে জয়পুরহাট জেলায় মন্ত্রী ছিলেন জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আলীম। এর প্রায় ২০ বছর পর আবার জয়পুরহাট জেলা থেকে মন্ত্রিসভার সদস্য হিসেবে যোগ দিলেন আব্দুল বারী।


আরও পড়ুন: প্রথমবার শহীদ মিনারে জামায়াতের পুষ্পস্তবক অর্পণ