ডিএসসিসিতে সহকারী একান্ত সচিব পদে ফখরুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) সহকারী একান্ত সচিব পদে মো. ফখরুল ইসলামকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির প্রশাসক মো. আব্দুস সালামের অনুমোদনক্রমে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রয়াত আ. মান্নান শেখ ও মোছা. জাকিয়া বেগমের পুত্র মো. ফখরুল ইসলামকে নির্ধারিত শর্তে অস্থায়ী ভিত্তিতে এ পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। নিয়োগটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক এবং প্রয়োজনে কর্তৃপক্ষ তা বাতিল বা বহাল রাখার ক্ষমতা সংরক্ষণ করবে।
আরও পড়ুন: ড. ইউনূস যমুনা ছাড়ছেন কবে, জানা গেল
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নবম গ্রেডে তার বেতন নির্ধারণ করা হয়েছে। এ অনুযায়ী তিনি মাসিক মূল বেতন ৩৬ হাজার ৮০০ টাকা ছাড়াও প্রাপ্য হারে উৎসব ভাতা ও নববর্ষ ভাতা পাবেন।
আদেশে আরও বলা হয়েছে, দায়িত্ব গ্রহণে সম্মত হলে জারি হওয়ার সাত কার্যদিবসের মধ্যে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে সম্পাদিত চুক্তিপত্র দাখিল করতে হবে।
আরও পড়ুন: দেশের দিকনির্দেশনায় জ্ঞানী-গুণীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।





