সংসদে নামাজ পড়তে গিয়ে জুতা হারালেন এমপি হানজালা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:০৮ পূর্বাহ্ন, ৩১ মার্চ ২০২৬ | আপডেট: ৯:০৮ পূর্বাহ্ন, ৩১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় সংসদে নামাজ আদায় করতে গিয়ে জুতা হারানোর এক মজার অভিজ্ঞতার কথা জানিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

সোমবার (৩০ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি তুলে ধরেন।

আরও পড়ুন: আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন

পোস্টে তিনি লেখেন, নামাজ শেষে গিয়ে দেখেন তার জুতাটি আর সেখানে নেই। পরিবর্তে অন্য একটি জুতা রাখা রয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ ভুলবশত তার জুতা নিয়ে গেছেন এবং নিজেরটি রেখে গেছেন।

এমপি হানজালা তার পোস্টে আরও বলেন, জীবনের এমন ছোট ছোট ঘটনাই অনেক সময় আনন্দের উপলক্ষ হয়ে ওঠে। যিনি ভুল করে জুতাটি নিয়ে গেছেন, তার জন্য শুভকামনা জানান তিনি। একইসঙ্গে যদি সেই ব্যক্তি পোস্টটি দেখে থাকেন, তাহলে জুতাটি ফিরিয়ে দেওয়ার অনুরোধও জানান তিনি। তার নিজের কাছে থাকা অপর জুতাটি যথাস্থানে রাখা হয়েছে বলেও উল্লেখ করেন।

আরও পড়ুন: ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। অল্প সময়ের মধ্যেই হাজারো প্রতিক্রিয়া, শেয়ার ও মন্তব্য জমা পড়ে, যা বিষয়টিকে ভাইরাল করে তোলে।