১৫ এপ্রিল থেকে ৫৮ দিন সাগরে মাছ ধরা নিষিদ্ধ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ন, ০৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ৩:১০ অপরাহ্ন, ০৬ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত টানা ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মোহাম্মদ আমিন উর রশিদ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তিনি জানান, ‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৭ থেকে ১৩ এপ্রিল সারাদেশে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে। দেশের ইলিশসমৃদ্ধ ২০টি জেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

মন্ত্রী বলেন, জাটকা আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুত সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখতে সাগর থেকে বাজার পর্যন্ত কঠোর নজরদারি থাকবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

তিনি আরও জানান, প্রজনন মৌসুমে ৩০ জুন পর্যন্ত ২২ দিন জাটকা ধরা, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

ইলিশ সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

এদিকে বৈশাখ উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান মন্ত্রী। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সিদ্ধান্ত নেওয়া হবে।