অ্যাডভোকেট মোহাম্মদ আলী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য পুনর্বহাল

Sadek Ali
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ন, ১২ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:০০ অপরাহ্ন, ১২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রোববার (১২ এপ্রিল) দলের সিদ্ধান্তের কথা নির্দেশক্রমে জানানো হয়েছে।

আরও পড়ুন: হামের প্রাদুর্ভাব আগামী কয়েক দিনের মধ্যেই নিয়ন্ত্রণে আনা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীর বিপক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে প্রচারণা চলাকালীন সময়ে আপনাকে দল থেকে বহিস্কার করা হয়। ১২ ফেব্রুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্বেই আপনি নিজের প্রার্থীতা প্রত্যাহার করে ধানের শীষের প্রার্থীকে সমর্থন দেয়ার কারণে আপনার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়।

আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, নির্দেশক্রমে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আপনার সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো।

আরও পড়ুন: নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করালেন স্পিকার

আপনি এখন দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী করতে ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে।