১৮০ দিনের কর্মসূচিতে ‘ই-হেলথ কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:৩২ অপরাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের জনগণের জন্য ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় এই কার্ড প্রদান করা হবে।বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘ই-হেলথ কার্ড’ বিষয়ক একটি প্রকল্প বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে পর্যায়ক্রমে দেশের জনগণের মধ্যে এই কার্ড বিতরণ শুরু হবে।

আরও পড়ুন: কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

তিনি আরও জানান, ই-হেলথ কার্ডটি একটি ইলেকট্রনিক রোগী ব্যবস্থাপনা ব্যবস্থার (Electronic Patient Management System) সঙ্গে সংযুক্ত থাকবে। এর মাধ্যমে রোগীদের চিকিৎসা সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও সেবাপ্রদান আরও সহজ ও কার্যকর হবে।

প্রাথমিকভাবে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলার জনগণের মধ্যে এই কার্ডের মাধ্যমে চিকিৎসাসেবা কার্যক্রম চালু করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের রায় আজ

এদিকে, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।