উচ্ছেদ হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ন, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:৫২ অপরাহ্ন, ২৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৫ এপ্রিল) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

আরও পড়ুন: আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব

প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সমন্বয়ে দ্রুত বিকল্প জায়গা নির্ধারণের কথা বলেন। তার নির্দেশনা অনুযায়ী, হকারদের এমন স্থানে পুনর্বাসন করতে হবে যেখানে তারা স্বাচ্ছন্দ্যে ব্যবসা চালাতে পারবেন।

সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর অভিযানে মিরপুর-১, মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ বিভিন্ন এলাকা থেকে শতাধিক দোকান উচ্ছেদ করা হয়।

আরও পড়ুন: চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ও প্রত্যাবর্তন

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, উচ্ছেদ হওয়া হকারদের নিবন্ধনের আওতায় এনে পরিচয়পত্র দেওয়া হবে। এতে তাদের কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে মনে করছে সরকার।

প্রধানমন্ত্রী সড়কে যানজট কমাতে বিশেষ করে স্কুল-কলেজের সময়সূচির দিকে নজর দেওয়ার তাগিদ দেন। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অনিয়ন্ত্রিত পার্কিং যানজটের বড় কারণ।

সমাধান হিসেবে প্রতিষ্ঠানগুলোর নিজস্ব মাঠের একটি অংশ গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবহারের পরামর্শ দেন তিনি।

বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ঢাকা মেট্রোপলিটন পুলিশ-সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।