শনিবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাষ্ট্রীয় সফরে আগামীকাল শনিবার তারেক রহমান সিলেট যাচ্ছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তার প্রথম সিলেট সফর।
শুক্রবার (১ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ
দিনের কর্মসূচি অনুযায়ী, সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করবেন। পরে সিলেট সার্কিট হাউজ সংলগ্ন চাঁদনী ঘাট এলাকায় একটি অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সুধী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
দুপুরে তিনি সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে গিয়ে বাইশা নদী পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।
আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে
বিকেলে সিলেট জেলা স্টেডিয়াম-এ ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে তিনি জেলা শিল্পকলা একাডেমিতে একটি সভায় যোগ দেবেন।
সকল কর্মসূচি শেষে সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ গত ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় তিনি সিলেট সফর করেছিলেন।





