শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি
সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। রোববার (৩ মে) রাত ৯টায় সংসদ ভবনের শপথকক্ষে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান।
গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সদস্যের নাম ঘোষণা করে। রাজনৈতিক দল ও জোটের আসন বণ্টনের ভিত্তিতে এই মনোনয়ন ও নির্বাচন সম্পন্ন হয়।
আরও পড়ুন: ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে বিতর্ক, পুরোনো মামলায় আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩
গেজেট অনুযায়ী, দলীয় ও জোটভিত্তিক বণ্টনে সরকারি দল ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্রভাবে ১ জন নারী সংসদ সদস্য নির্বাচিত হন।
এবারের নির্বাচনে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নেত্রী নুসরাত তাবাসসুমের নামও আলোচনায় আসে। নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে বলে জানা যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন ও তরুণ নেতৃত্বের অংশগ্রহণ সংসদীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।
আরও পড়ুন: শত নির্যাতনেও সালাউদ্দিন আহমেদ আদর্শ থেকে বিচ্যুত হননি: রিজভী
শপথ গ্রহণ শেষে সদস্যরা স্পিকারের উপস্থিতিতে শপথ বইয়ে স্বাক্ষর করেন। নতুন এই নারী সদস্যদের অংশগ্রহণে সংসদে নারী প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে, যা ভবিষ্যতের আইন প্রণয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।





