স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

কোরবানির হাটে চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে সরকার

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ন, ০৬ মে ২০২৬ | আপডেট: ৪:১৫ অপরাহ্ন, ০৬ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার সকালে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিমন্ত্রী বলেন, কোরবানির পশু পরিবহনের সময় সড়কে চাঁদাবাজি রোধে সরকার কঠোর অবস্থানে থাকবে। কোথাও এ ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, হাটের কার্যক্রমকে কেন্দ্র করে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: বেবিচকে বেসামরিক বিমান চলাচলের হুমকি ও ঝুঁকি মোকাবিলায় CATRAC-এর ২য় সভা

কোরবানির সময় পশুর হাটকে কেন্দ্র করে সড়কে যানজট সৃষ্টি না হয় সে জন্য আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। হাটের নির্ধারিত সীমানার বাইরে কেউ পশু রাখতে পারবে না বলেও তিনি সতর্ক করেন।

হাটগুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দায়িত্ব পালন করবে। পাশাপাশি ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবকরাও মাঠে থাকবে বলে জানান তিনি।