হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬ | আপডেট: ১:৪৪ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য বা বাতিল ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। নির্বাচনী হলফনামায় তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগ তুলে এ রিট করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা নাজমুল হোসেন রিটটি দায়ের করেন। তার পক্ষে থাকা আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

রিটে আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণার পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। এ জন্য আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক উদ্যোগ নেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে।

রিট আবেদনে হলফনামায় তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগের বিষয়টি তুলে ধরে তার সংসদ সদস্য পদ বহাল থাকার বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

আরও পড়ুন: কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে: শামা ওবায়েদ

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে নির্বাচিত হন আবদুল হান্নান মাসউদ।