সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৯:২১ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে শাহরিয়ার নামে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরের পর রাজধানীর বেইলি রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পক্ষ থেকে করা মামলায় শাহরিয়ারকে ১ নম্বর আসামি করা হয়েছে।

আরও পড়ুন: রাড্ডা ও সালমানের স্টুডিওতে হামলা, ফের আলোচনায় বিএনপির দখল-চাঁদাবাজি

রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ওই রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্টুডিওতে ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন সালমান মুক্তাদির।

আরও পড়ুন: ঢাকার খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভিডিও প্রকাশের পর দেওয়া বক্তব্যে তিনি ঘটনাটি নিয়ে বিভিন্ন অভিযোগ করেন এবং চাঁদাবাজির অভিযোগও তোলেন। তাঁর অভিযোগ এবং স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।

এদিকে, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে ২০০ থেকে ২৫০ জন মুখোশধারী ব্যক্তি মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে অতর্কিত হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।