অন্তর্বর্তী সরকার অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করেনি-প্রতিমন্ত্রী ইশরাক

Shahrier Islam Pallab
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ৯:৪০ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত শহীদ পরিবার সোসাইটির স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত স্মরণ সভায় প্রধান বক্তার বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তার বলেন যে, বিএনপি করার কারণে অন্তর্বর্তীকালীন সরকার অনেক আহত জুলাই যোদ্ধাকে গেজেট ভুক্ত করেনি। তিনি আরও বলেন যে, এটি সত্য এবং অত্যন্ত দুঃখ জনক। আহত জুলাই যোদ্ধারা শুধুমাত্র বিএনপি সম্পৃক্ত হওয়ার কারণে গেজেট ভুক্ত করা হয়নি। তাদের প্রাপ্য চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। অনেকেই স্থায়ী ভাবে পঙ্গুত্ব বরণ করেছেন। 

গতকাল (৯ই অক্টোবর) শুক্রবার বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত শহীদ পরিবার সোসাইটির স্মরণ সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের পৌর এডওয়ার্ড পার্ক শহীদ টিটু মিলনায়তনে আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি রাজশাহী বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। 

আরও পড়ুন: নাটোরের লালপুরে পুলিশের যৌথ অভিযান

প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোন নির্দিষ্ট দল বা ব্যক্তির সম্পত্তি নয়। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে এসে ছিলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মাধ্যমে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের পুনর্বাসনে কাজ করা হচ্ছে। কারও রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না। যারা বাদ পড়েছেন তাদের আবেদন পুনরায় নেয়ার জন্য সীমিত সময়ের জন্য কার্যক্রম চালু করা হবে।

এছাড়াও আরও বলেন যে, আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের চিকিৎসা, পুনর্বাসন এবং দীর্ঘ মেয়াদে স্বাবলম্বী করে তোলার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত খোঁজ খবর রাখছেন। যারা স্থায়ী ভাবে পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের প্রয়োজন ও দক্ষতা অনুযায়ী পুনর্বাসনের পরিকল্পনা নেয়া হয়েছে। কৃত্রিম অঙ্গ সংযোজনসহ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করার ব্যবস্থা রাখার পরিকল্পনা আছে। ১৭টি মন্ত্রণালয়কে নিয়ে গঠিত কমিটি কাজ করছে।

আরও পড়ুন: পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক প্রশিক্ষণ: সনদ ও বৃক্ষ বিতরণ, প্রীতি ফুটবল ম্যাচ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি রাজশাহী বিভাগের সভাপতি উজ্জ্বল হোসেন জোবায়েল। সাধারণ সম্পাদক শামসুল হক ফকিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি'র সভাপতি ও জাতীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা (এমপি), বগুড়া সিটি করপোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, জেলা প্রশাসক (ডিসি) তৌফিকুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবর রহমান হারেজ, পল্লী উন্নয়ন একাডেমি মহাপরিচালক ড. আব্দুল মজিদ, জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটির কেন্দ্রীয় পরিষদের সভাপতি গোলাম রহমান, আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম ইমন, জেলা যুবদল সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, বগুড়া সদর উপজেলা ছাত্রদল আহ্বায়ক রেদওয়ানুল ইসলাম আকিব উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জুলাই শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।