ফ্যাসিবাদ উত্থানের পথ বন্ধ করতে রাজনৈতিক ঐক্যই বেশি প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩৩ পূর্বাহ্ন, ০১ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৩৩ পূর্বাহ্ন, ০১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যতে স্বৈরশাসন ও ফ্যাসিবাদের উত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, লং মার্চ নয়, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে। এ সময় সাংবিধানিক সংস্কার নিয়ে আলোচনায় বিরোধী দলকে সংস্কার কমিটিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর শেরেবাংলানগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।  তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশে যেন আর কোনো স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিবাদী সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত হতে না পারে, তা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: তাহসিফের সঙ্গে থাকা তরুণীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর

এ জন্য সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পাশাপাশি ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। এ সময় গণতন্ত্র সুরক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন সালাহউদ্দিন আহমদ।তার মতে, জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা, মানুষের আকাঙ্ক্ষা এবং বর্তমান প্রজন্মের চাহিদা সংবিধান সংশোধনীর মাধ্যমে ধারণ করতে হবে।

সাংবিধানিক সংস্কারের ক্ষেত্রে বিরোধী দলের সহযোগিতা কামনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা গেলে তা জাতির জন্য সবচেয়ে কল্যাণকর হবে। ধর্ম, ভাষা কিংবা ব্যক্তিস্বার্থের ভিত্তিতে বিভক্ত না হয়ে বাংলাদেশের নাগরিক হিসেবে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষায় পাসের হারের রেকর্ড