নির্বাচনী এলাকায় যেতে বিএনপির এমপিদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রীর
দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির সভাপতি তারেক রহমান। এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড তদারক, নেতাকর্মীদের পাশে থাকা এবং সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে এ নির্দেশনা দিয়েছেন তিনি। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে এ নির্দেশনা দেন সংসদ নেতা তারেক রহমান। সংসদীয় দলের বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে দুপুর আড়াইটায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
আরও পড়ুন: দেশে গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার
বৈঠকে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া ২৫ ডিসেম্বর দলের চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণ দিবস উপলক্ষে দলীয় কর্মসূচি আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছে।
সংসদীয় দলের বৈঠকে সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজখবর রাখা, স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তারেক রহমান। এ লক্ষ্যে সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দেন তিনি।
আরও পড়ুন: আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী তারেক রহমান





