শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

Shahrier Islam Pallab
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:০১ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শেরপুরের শ্রীবরদীতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে ‘এক্সাম হিরো লার্ন অ্যান্ড গ্রো’ (Exam Hero Learn & Grow) নামে একটি শিক্ষা বিষয়ক অ্যাপের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার(১৩ নভেম্বর) বিকেলে শ্রীবরদী উপজেলা পরিষদ হলরুমে ‘এক্সাম হিরো লার্ন অ্যান্ড গ্রো’র আয়োজনে এ সংবর্ধনা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

আরও পড়ুন: ধান বিক্রিতে হিসাব মিলছে না কৃষকের

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক ব্যারিস্টার শাহাদাত হোসেন। শিক্ষা বিষয়ক অ্যাপটির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন অ্যাপটির ডেভেলপার হৃদয় হাসান।

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ, বিএনপি নেতা মো. দুলাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন দুলাল, আলবেরুনী রায়হান,এসএম সোহান,  ছাত্রদল নেতা রোকনুজ্জামান রোকন, শাহরিয়ার রাফি এবং জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মিজানুর রহমান।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিক্যাল সিটি প্রতিষ্ঠার উদ্যোগ

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মী, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং প্রায় দেড় শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।