আইসিউতে নূরকে দেখতে গেলেন বিএনপির ডা. রফিক, অবস্থা আশঙ্কাজনক
আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে গিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম
শনিবার (৩০ আগস্ট) দুপুরে তিনি নূরের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং পরিবারের সঙ্গে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের নাক, কান, গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. আসাদুর রহমান, নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাহিদ রায়হান, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মাহমুদুর রহমান নোমান, প্লাস্টিক সার্জন ডা. সোহান, ডা. জামশেদ আলী ও ডা. সাইফুল আলম বাদশাসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও নেতা-কর্মীরা।
আরও পড়ুন: নারীদের এনজিও ঋণের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল
আইসিউ থেকে বের হয়ে সাংবাদিকদের ডা. রফিক বলেন, সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা নূরের ওপর হামলার ভিডিও দেখেছি। এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। নূরের অবস্থা আশঙ্কাজনক। তার মস্তিষ্কে ও চোখে রক্তক্ষরণ হয়েছে, নাকের একটি হাড় ভেঙে গেছে।
ডা. রফিক আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নূর ও তার পরিবারের পাশে যেকোনো প্রয়োজনে দাঁড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।
আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান





